আজ সৌদি আরবে রমজানের চাঁদ উঠেছে কি ২০২৬ | রোজার চাঁদ উঠার লাইভ খবর
আজকে সৌদি আরবে রমজানের চাঁদ উঠেছে কি ২০২৬ | রোজার চাঁদ উঠার লাইভ খবর

আজ সৌদি আরবে রমজানের চাঁদ উঠেছে কি ২০২৬ | রোজার চাঁদ উঠার লাইভ খবর 2026 জানতে আমাদের সাথে যুক্ত হোন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করে শুরু করছি। আহলান সাহলান মাহে রমজান আমাদের মধ্যে আসন্ন, ২০২৬ সালের পবিত্র মাহে রমজান মাস কবে নাগাদ শুরু হবে সেটা জানতেই আজকের আর্টিকেলটি। আমরা জানি যে, মুসলিম বিশ্বের সকল দেশ চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলাম ধর্মের যাবতীয় ইবাদতগুলি করে থাকেন তার মধ্যে রমজানের রোজা অন্যতম।
আর এতে করে সবার চোখ বা নজর থাকে সৌদি আরবের উপর। বিশেষ করে পবিত্র মাহে রমজানের রোজা কবে শুরু হবে এটা জানতে আমরা প্রথমে যে বিষয়টি জানতে চাই সেটা হল সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ উঠেছে কিনা বা দেখা গেছে কিনা আজ। কারণ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেলে তাদের সাথে অথবা একদিন পরে রোজা রেখে থাকে।
আজ সৌদি আরবে রমজানের চাঁদ উঠেছে কি ২০২৬
বর্তমানে আমরা হিজরী ১৪৪৭ সনে অবস্থান করছি, এখন চলছে শাবান মাস। সৌদি সরকার আজ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালত সাধারণ জনগণসহ জাতীয় চাঁদ থেকে কমিটিকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে দেশের আকাশে কোথাও খালি চোখে সাধারণ জনগণ যদি চাঁদ দেখতে পায়, সে ক্ষেত্রে স্থানীয় আদালতে জানাতে বলা হয়েছে এবং সাক্ষ্য প্রমাণ অনুসারে একটি নথি জমা দিতে বলা হয়েছে। এছাড়াও টেলিস্কোপ এর মাধ্যমে সৌদি আরবের আকাশে চাঁদ দেখার আয়োজন করা হয়েছে। তাই আপনারা যারা জানতে চান আজকে কি সৌদি আরবে রমজানের চাঁদ উঠেছে ২০২৬ তাদের অপেক্ষা করতে হবে।
আজকের সৌদি আরবের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৬ (প্রবাসীদের)
সৌদিতে আজকের রোজার চাঁদ উঠার লাইভ খবর 2026
ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন যে, আজ ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখ (মঙ্গলবার) সৌদি আরবে আরবি শাবান মাসের ২৯ তারিখ। আজ যদি সৌদি আরবের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে ১৮ই ফেব্রুয়ারি বুধবার প্রথম রোজা শুরু হবে। অন্যথায় ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ (বৃহস্পতিবার) হতে।
সৌদি আরবে রোজা কবে হবে ২০২৬ | 2026 সালে সৌদি আরবের রমজান শুরুর তারিখ
সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে কিনা ২০২৬
আজ সৌদি আরবের রাজধানী শহর রিয়াদে বাদ মাগরিব অর্থাৎ সন্ধ্যায় সাধারণ জনগণ খালি চোখে এবং একই সাথে দূরবীক্ষণ এর মাধ্যমে সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি গ্রহণ করেছে। তাই আপনি যদি জানতে চান সৌদি আরবের আকাশে আজ রমজানের চাঁদ দেখা গেছে কিনা এটি জানতে হলে আজ রাত ৮ টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কেননা জ্যোতিবীধরা জানিয়েছে মঙ্গলবার সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিসর অঞ্চলে চাঁদ দেখা অনেকটায় অসম্ভব। কারণ এদিন চাঁদ সূর্যের আগে অস্ত যাবে। সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ড্যানজন সীমার নিচে থাকবে, ফলে খালি চোখে দেখা সম্ভব হবে না।





