Saudi Arabia

সৌদি আরবে রোজা কবে হবে ২০২৬ | 2026 সালে সৌদি আরবের রমজান শুরুর তারিখ

সৌদি আরবে রোজা কবে ২০২৬? | 2026 সালে সৌদি আরবের রমজান শুরুর তারিখ

সৌদি আরবে রোজা কবে হবে ২০২৬ | 2026 সালে সৌদি আরবের রমজান শুরুর তারিখ জেনে নিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করছি মহান আল্লাহ্‌র রহমতে আপনারা সকলে ভাল আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভাল আছি। পবিত্র মাহে রমজান মাস আমাদের মাঝে আসন্ন, মোমিনের হৃদয় যেন চেয়ে থাকে কবে আসবে মহান এই মাসটি, কবে হবে আল্লাহ্‌র বিশেষ নৈকট্য লাভ। ২০২৬ সালের রমজান মাস কবে শুরু হবে বা সৌদি আরবে প্রথম রোজা কবে হবে – উক্ত ২টি প্রশ্নের উত্তর খুঁজতে পুরো আর্টিকেলটি বিশেষ ভাবে পড়ার অনুরোধ রইলো সবার কাছে।

সৌদি আরবে রোজা কবে হবে ২০২৬

বছর ঘুরে পবিত্র মাহে রমজান মাস আসন্ন আমাদের মাঝে আমরা জানি যে, ইসলাম ধর্মের মুসলিমদের উপর এই মাসের সিয়ামকে মহান আল্লাহ্‌ তা’আলা করছেন ফরজ ইবাদাত। অর্থাৎ পুরো রমজান মাসের রোজা রাখা প্রতিটি সক্ষম মুসলিমের জন্য আবশ্যিক, রাখতেই হবে। সৌদি আরব মধ্যপ্রাচ্যের এবং মুসলিম বিশ্বের উন্নতম একটি দেশ, যার ১০০% জনসংখ্যায় মুসলিম বা ইসলাম ধর্মের আলহামদুলিল্লাহ। বাংলাদেশ হতে প্রতি বছর অনেক প্রবাসী গিয়ে থাকেন এদেশে এবং এখনও রয়েছে প্রায় ৩৬ লাখের উপর প্রবাসী বাংলাদেশী। যার কারণেই তারা জানতে চেয়ে সৌদি আরবে রোজা হবে হবে ২০২৬, তাদের প্রশ্নের উত্তরে জানাতে চাই এবার সম্ভাব্য ভাবে আগামী ১৮ ফেব্রুয়ারি (বুধবার) সেখানে রোজা হতে পারে।

2026 সালে সৌদি আরবের রমজান শুরুর তারিখ

ইসলামিক ক্যালেন্ডারে পবিত্র মাহে রমজান মাস হল নবম তম, যে মাসের রোজাকে মহান আল্লাহ্‌ করেছেন আমাদের জন্য ফরজ। এই মহান মাসটিতে নাযিল করা হয়েছে পবিত্র আল কুরআন, এ মাসে রয়েছে হাজার মাসের শ্রেষ্ঠ রজনী পবিত্র লাইলাতুল কদর। যার কারণে এই মাসটি ঘিরে প্রতিটি মুসলিম হৃদয় আলাদা করে ইবাদাত করার আগ্রহ থাকে, থাকে প্রশান্তি। আর এতে করেই সকলে জানতে চায় মহান এই মাসটি কবে নাগাদ হবে, তাই আপনাদের উদ্দেশে বলতে চাই- 2026 সালে সৌদি আরবের পবিত্র মাহে রমজান শুরু হবে আগামী ১৮ই ফেব্রুয়ারি রোজ বুধবার হতে (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।

চাঁদ দেখা হবে:

আরবি তারিখ:

রোজা শুরু:

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (মঙ্গলবার)

২৯ শাবান, ১৪৪৭

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বুধবার)

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বুধবার)

৩০ শাবান, ১৪৪৭

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার)

* চাঁদ দেখার উপর নির্ভরশীল

সৌদি আরব রমজানের সময়সূচি ২০২৬ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়

সৌদি আরব রমজানের রোজা ২০২৬

এক, এক করে জীবনের কত গুলো বছর পেড়িয়ে গেল, ফিরতে হবে আপন নীড়ে। আপনি যদি পরকালীন তথা আখিরাত জীবনে সুখে, শান্তিতে থাকতে চান তাহলে আপনাকে মহান আল্লাহ্‌র রহমত প্রাপ্ত হবেন এমন সব ভাল ও নেক কাজ করতে হবে। এতে করে পবিত্র মাহে রমজান মাস হতে পারে জীবনের সেরা সুযোগ বা বোনাস। কারণ এই মাসের মতো রহমত, বরকত ও ফজিলত অন্য কোন মাসে নেই। তাই পিছনের জীবনে আমরা কি করেছি না করেছি কিন্তু ২০২৬ সালের পবিত্র রমজান মাস হেলায় হারানো যাবে না, আবশ্যিক ভাবে কাজে লাগাতে হবে যাতে আখিরাতে আমরা নাজাত পেতে পারি। মুসলিম বিশ্বের অন্যতম দেশ সৌদি আরবে অনেকেই রয়েছেন যারা কাজের সন্ধানে বাহ পবিত্র হজ্জ ও উমরাহ্‌ করতে যান, ২০২৬ সালের রমজানে যারা সৌদি আরবে অবস্থান করবেন তারা ফরজ রোজা রেখে নিজের জন্য এবং সকলের জন্য দোয়া করবেন।

সৌদি আরবে কি আজ রমজানের চাঁদ দেখা গেছে ২০২৬

মুসলিম বিশ্বের চোখে থাকে সব সময় সৌদি আরবে, এবার পবিত্র রমজান মাস শুরুর লক্ষ্যে আগামী ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার। সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে, এবারের রমজান মাসের চাঁদ দেখার আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হবে ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (মঙ্গলবার) অর্থাৎ ২৯ শাবান, ১৪৪৭ হিজরি। ওই দিন সূর্যাস্তের পর দেশজুড়ে অনুমোদিত পর্যবেক্ষকদের মাধ্যমে চাঁদ দেখার চেষ্টা করা হবে। যাতে সাধারণ জনগণকে খালি চোখে এবং একই সাথে দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির জ্যোতির্বৈজ্ঞানিকরা টেলিস্কোপের মাধ্যমে রমজানের চাঁদের অনুসন্ধান করবেন। উল্লেখ্য যে, সৌদি আরবে কি আজ রমজানের চাঁদ দেখা গেছে ২০২৬ – এই প্রশ্নের উত্তর জানতে আপনাকে ১৭ ফেব্রুয়ারি রাত ৮ টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

kareem

Kareen writes engaging content for Ramadancalendarz.com, combining passion for writing with knowledge of Islamic traditions, aiming to inform and inspire during the holy month.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button