সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে কিনা 2026 [চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর]
সৌদি আরবের আকাশে আজ চাঁদ দেখা গেছে কিনা 2026 [চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর]

সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে কিনা 2026 | চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর ২০২৬ পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। খোশ আমদেদ পবিত্র মাহে রমজান, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে চলেছে তারই লক্ষ্যে সৌদি আরবে চলছে নানা আয়োজন। আপনারা জানেন যে সৌদি আরব মুসলিম বিশ্বের অন্যতম প্রধান একটি দেশ। তাই পৃথিবীর অন্যান্য দেশ ইসলামিক বিভিন্ন কালচারে সৌদি আরবের দিকে চেয়ে থাকেন।
এক্ষেত্রে তার ব্যতিক্রম নয় যে, সৌদি আরবের আকাশে আর চাঁদ দেখা গেছে কিনা অথবা আজ সৌদি আরবে রমজানের চাঁদ উঠেছে কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে পৃথিবীর সকল দেশের সকল মানুষের চোখ সৌদি আরবের আকাশের দিকে। যার প্রধানতম কারণ হচ্ছে সৌদি আরবের চাঁদ দেখে গেলে তার সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র মাহে রমজান শুরু হয়। এবং একই সাথে এশিয়ার বিভিন্ন দেশে একদিন পরে রোজা শুরু হয়।
সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে কিনা 2026
হিজরী তথা আরবি ক্যালেন্ডার অনুসারে বর্তমানে ১৪৪৭ সাল চলমান এবং একই সাথে খ্রিস্টাব্দ তথা ইংরেজি ক্যালেন্ডার 2026 সাল চলছে। চলতি বছরের পবিত্র মাহে রমজান মাস শুরু হবে ফেব্রুয়ারি মাসের ১৮ বা ১৯ তারিখে। আজ ১৭ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) সৌদি আরবের সুপ্রিমকোর্ট দেশটির সাধারণ জনগণ সহ জাতীয় চাঁদ থেকে কমিটিকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। আজ সৌদি আরবে ২৯শে শাবান, তাই আজ যদি সৌদির আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় সেই ক্ষেত্রে আগামীকাল ১৮ই ফেব্রুয়ারি (বুধবার) থেকে প্রথম রোজা শুরু হবে। অন্যথায় ১৮ই ফেব্রুয়ারি শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ১৯ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে সৌদি আরবে রোজা শুরু হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর ২০২৬
বাংলাদেশ সহ সৌদি আরব, আরব আমিরাত (দুবাই) মালয়েশিয়া, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে রয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। প্রতিবছরের ন্যায় ২০২৬ সালেও আজ বাদ মাগরিব সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। যেখানে তারা টেলিস্কোপ বাইনোকুলারের মত দুরবীক্ষণ দ্বারা সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ খুঁজবেন। একই সাথে দেশটির সাধারণ জনগণকেও খালি চোখে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে এবং তারা যদি রমজানের চাঁদ দেখতে পায় – সে ক্ষেত্রে স্থানীয় আদালতে স্বাক্ষরিত নথি জমা দেয়ার কথা বলা হয়েছে।
সৌদি আরবে রোজা কবে হবে ২০২৬ | 2026 সালে সৌদি আরবের রমজান শুরুর তারিখ
সৌদিতে কি আজ চাঁদ উঠেছে ২০২৬ রোজা কবে?
স্বচ্ছক্ষে চাঁদ দেখা নাকি গাণিতিক ক্যালেন্ডার কোনটি এগিয়ে থাকবে পবিত্র মাহে রমজান মাস শুরু করতে? এ নিয়ে যেন দোটানের পড়েছে মুসলিম বিশ্ব। আমাদের দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান মাস, সৌদি আরবের দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার ‘উম্ম আল-কুরা’ অনুযায়ী আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন নির্ধারিত হয়েছে। কিন্তু সমস্যা বেধেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন আলাদা কথা।
তারা তথ্য প্রমাণের ভিত্তিতে বলেছেন, আজ ১৭ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা যাওয়ার কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা নেই। এবং একই সাথে তারা আরো দাবি করেছে যে সৌদি আরব প্রতিবছর তাদের দাপ্তরিক ক্যালেন্ডার অনুসারে ধর্মীয় উৎসব সহ অন্যান্য বিষয়ের ঘোষণা দিয়ে থাকেন। তাই সৌদিতে আজ চাঁদ উঠেছে কিনা এবং সৌদি আববে আগামীকাল রোজা হবে কি, সেটা জানতে এবং সৌদি আরবে কবে রোজা শুরু হবে তা জানতে আমাদের অপেক্ষায় থাকতে হবে আজ রাত পর্যন্ত।





